কোচিংটা শিখে রাখতে চাইছেন হাবিবুলরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেভেল-১ ট্রেনিং করেছেন আগেই। এবার লেভেল-২ কোচেস ট্রেনিংও করবেন জাতীয় দলের সাবেক চার ক্রিকেটার—হাবিবুল বাশার, খালেদ মাসুদ, জাভেদ ওমর ও সানোয়ার হোসেন।জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক হাবিবুল ও মাসুদ এবং জাভেদ ও সানোয়ার লেভেল-২ ট্রেনিং করতে ২৭ এপ্রিল মালয়েশিয়ায় যাবেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) তত্ত্বাবধানে ট্রেনিং চলবে ২৮ এপ্রিল থেকে ৪ মার্চ পর্যন্ত। হাবিবুল বাশার কাল তাঁদের লেভেল-২ কোচেস ট্রেনিং করতে যাওয়ার খবরটি নিশ্চিত করে বলেছেন, ‘এসিসির তত্ত্বাবধানে আমরা চারজন এই কোর্সে অংশ নেব।’হাবিবুল গত বছর এবং খালেদ মাসুদ ২০০৯ সালে ঢাকায় লেভেল-১ কোচেস ট্রেনিং সম্পন্ন করেছেন।