কোচির দ্বিতীয় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেন্নাইকে ৭ উইকেটে হারিয়ে (ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে) আইপিএলে দ্বিতীয় জয় তুলে নিয়েছে কোচি। কোচির নেহরু স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ১৭ ওভারের খেলায় প্রথমে ব্যাট করে সুরেশ রায়নার ফিফটির (৪০ বলে ৫০ রান) সুবাদে ৪ উইকেটে ১৩১ রান করে চেন্নাই। জবাবে ১২ বল হাতে রেখেই জয়ের প্রয়োজনীয় রান তোলে কোচি (১৩৫/৩)। কাল কোচির জয়ের নায়ক ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। ৪টি চার ও ৩টি ছয়ে ৩৩ বলে ৪৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন তিনি। ওয়েবসাইট।