কোচের দাবি, ব্রাজিলই ‘যোগ্য’ ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ পর্বে ড্র। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে সেই প্যারাগুয়ের কাছে হেরেই বিদায়। তবে ব্রাজিল কোচ মানো মেনেজেসের দাবি, প্যারাগুয়ে নয়, কোপা আমেরিকার শেষ চারে ওঠার যোগ্য ছিল ব্রাজিলই।‘হার চিরদিনই দুঃখের। জয়ের জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। পুরো ১২০ মিনিটই প্যারাগুয়ের চেয়ে আমরা ভালো খেলেছি। কিন্তু কোনো গোল করতে পারি, যেটা ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবু বলব, ওদের তুলনায় অনেক বেশি যোগ্য ছিলাম আমরা’—ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন মেনেজেস।টাইব্রেকারে একটি গোলও করতে পারেননি ব্রাজিলের ফুটবলাররা। কোথায় নিজেদের ব্যর্থতার দায় কাঁধে নেবেন, ভক্তদের প্রতিশ্রুতি দেবেন—আগামী দিনে ভালো কিছু করার, উল্টো মেনেজেসের কণ্ঠে প্রতিপক্ষকে হেয় করার সুর, ‘এমন একটা প্রতিপক্ষের সঙ্গে খেলে আমরা বিদায় নিয়েছি, যারা প্রতিযোগিতায় চারটি ম্যাচই ড্র করেছে।’বিদায়ের বিষাদের সুরের মধ্যেও মেনেজেসের কণ্ঠে এমন কথা শুনে অনেকেই বিরক্ত হতে পারেন। তবে তাঁর দাবি যে অমূলক নয়, তা মেনে নিয়েছেন প্রতিপক্ষ প্যারাগুয়ে কোচ জেরার্ডো মার্টিনো, ‘ব্রাজিলেরই জেতা উচিত ছিল, বিশেষ করে প্রথম ৯০ মিনিটে। ওদের কয়েকটা ভালো সুযোগ প্রতিহত করতে পেরেছিলাম আমরা।’ রয়টার্স।