কোচের মুখে নেইমার-স্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩-১ গোলের জয়ে তাঁর গোল একটা। কিন্তু ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পরশু যে সান্তোস দাপটের সঙ্গে জিতল, তাতে নেইমারের ভূমিকাই বড়। ১৯ মিনিটে এই ১৯ বছর বয়সী স্ট্রাইকারের দুর্দান্ত গোলটিই গড়ে দিয়েছে ম্যাচের গতিপথ। সান্তোস কোচ মরিসি রামালহোর মুখে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের প্রশংসা এখনো থামছে না।নেইমারে মুগ্ধ রামালহো, ‘ও সেই রকম একজন খেলোয়াড় যেমনটি আপনি দেখতে চান। ও সেই খেলোয়াড় যে দুর্দান্ত ঝলক দেখিয়ে দলের ভাগ্য গড়ে দিতে পারে।’ কোচ রামালহো তো মুগ্ধই, নেইমার নিজেও নিজের গোল দেখে মুগ্ধ, ‘যা করতে চেয়েছি সেটাই হয়েছে। ওটা ছিল অসাধারণ এক গোল।’ এএফপি।