কোটি টাকার কাপ আবাহনীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭ মার্চ ২০০৯ থেকে ৬ আগস্ট ২০১১। মাঝে প্রায় দেড় বছর কেটে গেলেও দৃশ্যপট মোটামুটি একই রকম ছিল। ভেন্যু সেই বঙ্গবন্ধু স্টেডিয়াম। প্রতিপক্ষও একই—আবাহনী ও মোহামেডান। তবে খেলা শেষের চিত্রটা ভিন্ন। কোটি টাকার সুপার কাপের প্রথম আসরে শেষ হাসি হেসেছিল মোহামেডান, আজ দ্বিতীয় আসর শেষে হাসল আবাহনী।শুরুতে ২-০ গোলে এগিয়ে ছিল মোহামেডান। তবে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে একটি করে গোল শোধ করে আবাহনী। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকে। অতিরিক্ত ৩০ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দলই। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর এই টাইব্রেকারেই মোহামেডানকে ৩-২ গোলে হারের স্বাদ ‘উপহার’ দেয় আবাহনী।