আমিনুল হকশেখ জামালগতবার মোহামেডানের হয়ে সুপার কাপ জিতেছি। ছিলাম সেরা গোলরক্ষকও। অথচ এবার সুপার কাপ আমি এবং আমার দলের জন্য বিশাল চ্যালেঞ্জ। লিগে পাতানো খেলা নিয়ে কথা উঠেছে আমাদের বিরুদ্ধে। এই টুর্নামেন্টে প্রমাণ করতে হবে, আমরা আসলেই সেরা। খেলোয়াড়দের বলেছি, ‘বন্ধুরা, চলো, নিজেদের সামর্থ্য এবং যোগ্যতার প্রমাণ দিই।’ এটিই এই মুহূর্তে আমাদের কাছে বড়। এটা চাপ হয়ে গেলে বিপদ। তবে খেলোয়াড়েরা টুর্নামেন্টটির গুরুত্বটা বুঝতে পারছে। রজনীকান্ত বর্মণমুক্তিযোদ্ধাফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ, লিগ—সবই তো গেল। লিগের শেষ দিকে এসে আমরা পথ হারিয়ে ফেলি। এগিয়ে থেকেও লিগ জিততে না পারা আমাদের জন্য ভীষণ হতাশার। এখন আমাদের সামনে এই সুপার কাপ। এটি জেতার জন্য আমরা উদ্গ্রীব। জেমস মগা চলে যাওয়ায় স্ট্রাইকিং একটু দুর্বল হয়ে পড়েছে। তবে টিম স্পিরিট দিয়ে সেটি কাটিয়ে উঠব আশা করি। সুপার কাপটা আমাদের জিততেই হবে। নইলে কোনো সান্ত্বনাই পাব না। সে লক্ষ্যে আমরা সবাই এককাট্টা।আমিনুল ইসলামশেখ রাসেলআমরা কখনোই কোনো ট্রফি পাইনি। এবার স্বাধীনতা কাপের ফাইনালে উঠেও পারলাম না। ধারাবাহিকতার অভাবই আমাদের সমস্যা। তবে কারও চেয়ে কম কিসে। এ মৌসুমে আমরা শেখ জামালের সঙ্গে তিন ম্যাচের দুটিতে ড্র এবং শেষ ম্যাচে পক্ষপাতমূলক রেফারিং আমাদের হারিয়েছে। তার মানে আমরা ভালো দল। সুপার কাপ জেতার সামর্থ্য আমাদের আছে। বিকেএসপিতে আমরা ক্যাম্প করছি। প্রস্তুতি ভালো। আশা করি, কোটি টাকার সুপার কাপ আমরাই জিতব।প্রাণতোষ দাসআবাহনীমৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ জিতেছি। স্বাধীনতা কাপ পাইনি। সুবিধাজনক অবস্থায় থেকে লিগ হাতছাড়া। এখন সুপার কাপ ঘরে তুলে লিগের হতাশাটা ভুলতে চাই। মাত্র তো চারটি ম্যাচ। ওয়ানডে ক্রিকেটে যেমন যেকোনো কিছুই ঘটতে পারে, সুপার কাপও সে রকমই হবে। কাজেই এই টুর্নামেন্টে আমাদের ভালো সুযোগ আছে। আমরা সবাই উজ্জীবিত। খেলোয়াড়রা মুখিয়ে আছে সুপার কাপ জিতে শেষটা ভালো করতে।ইউসুফ আলীব্রাদার্সআমরা চাপ নিচ্ছি না। মুক্তমনেই খেলব। জিতলে ভালো, না জিতলেও ক্ষতি নেই—এই হলো আমাদের মন্ত্র। তবে এটা যেহেতু টুর্নামেন্ট, টুর্নামেন্টে যেকোনো ফলই হতে পারে। এটাই সবচেয়ে বড় উজ্জীবনী শক্তি আমাদের জন্য। স্বাধীনতা কাপে ফরাশগঞ্জ সেটি দেখিয়েছে। ওদের সাফল্য থেকে আমরা অনুপ্রাণিত। এভারটন-বেনটিলের মতো ভালো খেলোয়াড় আছে আমাদের। আমি আশাবাদী। তবে প্রথম লক্ষ্য সেমিফাইনালে খেলা।হাসান আল মামুনমোহামেডানপ্রথম সুপার কাপজয়ী মোহামেডান দলে ছিলাম। এবার নিয়মিত অধিনায়ক শরিফের ইনজুরিতে আমার কাঁধে নেতৃত্ব। আমরা ষষ্ঠ দল হিসেবে সুপার কাপে কোয়ালিফাই করেছি। তবে আমি মনে করি, সুপার কাপ সবার জন্যই উন্মুক্ত। ফেবারিট নয় কেউই। আমাদেরও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। একটা কথা অবশ্যই বলব, এই সময়ে তাড়াহুড়ো করে টুর্নামেন্টটা না করলেই ভালো হতো। খেলোয়াড়দের জন্য এটি চাপ হয়ে গেছে। দলগুলোর ক্রম সর্বশেষ বাংলাদেশ লিগের অবস্থান অনুযায়ী