কোন টিভিতে কোন খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গেমসের বিভিন্ন খেলা ও অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনসহ দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশনগুলো। বিটিভি দেখাবে উদ্বোধনী-সমাপনী অনুষ্ঠান, ফুটবলের সেমিফাইনাল ও ফাইনাল। এ ছাড়া প্রতিদিনের হাইলাইটস দেখাবে বিটিভি। এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করবে অ্যাথলেটিকস, সাইক্লিং, হকি, ব্যাডমিন্টন ও মহিলা কাবাডির ফাইনাল। এসএ টিভি দেখাবে ক্রিকেটের সেমিফাইনাল ও ফাইনাল। সময় টিভি মশাল প্রজ্বালন ও সাঁতার। চ্যানেল আই ভলিবল, হ্যান্ডবল ও আর্চারির ফাইনাল সরাসরি সম্প্রচার করবে। দেশ টিভিতে দেখা যাবে গলফ।