কোন দেশের কত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার কোপায় ব্রাজিলের বিপক্ষে গোল করে আন্তর্জাতিক ফুটবলে প্যারাগুয়ের পক্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে হোসে কারদোজোর সঙ্গী হয়ে গেলেন স্ট্রাইকার রক সান্তা ক্রুজ। তবে গোলসংখ্যা মাত্র ২৫। দক্ষিণ আমেরিকান দেশগুলোর মধ্যে শুধু বলিভিয়া (২০) ও ভেনেজুয়েলার (২০) সেরা গোলদাতারই ক্রুজ ও কারদোজোর চেয়ে কম গোল। বাকি দেশগুলোর রেকর্ডও জেনে নিন—ব্রাজিলিয়ান রেকর্ড ৭৭ (পেলে), আর্জেন্টিনার ৫৬ (গ্যাব্রিয়েল বাতিস্তুতা), চিলির ৩৭ (মার্সেলো সালাস), উরুগুয়ের ৩১ (হেক্টর স্কারোন), ইকুয়েডরের ৩১ (অগাস্টিন দেলগাদো), পেরুর ২৬ (টিওফিলো কুবিলাস) ও কলম্বিয়ার ২৫ (আরনোলদো ইগুয়ারান)।