কোন পথে শেষ আটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ-ধাক্কা সামলে ইংল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে টানা দুটি জয়। স্বপ্নকে নতুন করে রাঙানো বাংলাদেশের এই জয় দুটো ‘বি’ গ্রুপটাকেই কেমন প্রায় একই সমতলে এনে ফেলেছে! পয়েন্ট তালিকার শীর্ষ চারটি দল উঠবে কোয়ার্টার ফাইনালে। পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশ এখন ৪ নম্বরে। যাদের হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ উৎসবে নতুন রং, সেই ইংল্যান্ড ৫-এ।বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্নটা এখন পেয়েছে বাস্তব ভিত্তি। টানা পাঁচ ম্যাচে হেরে যাওয়া হল্যান্ডকে কোনো সমীকরণই পাচ্ছে না। কিন্তু বাকি ছয় দলই সমীকরণের হিসাব-নিকাশের। পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ দল ভারতেরও যেমন বাদ পড়ার আশঙ্কা আছে, তেমনি চার ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা আয়ারল্যান্ডেরও সম্ভাবনা আছে শেষ আটে জায়গা করে নেওয়ার! সব মিলিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকা দুর্বোধ্য অঙ্ক।আসুন, এক পলকে দেখে নিই কোন পথে কার শেষ আট ভাগ্য:বাংলাদেশ১. দক্ষিণ আফ্রিকার সঙ্গে জিতলে কোনো হিসাব-নিকাশের দরকার পড়বে না। বাংলাদেশ চলে যাবে কোয়ার্টার ফাইনালে।২. ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে জিততে হবে এবং আয়ারল্যান্ডকে বাকি দুই ম্যাচের অন্তত একটিতে হারতে হবে।৩. ওয়েস্ট ইন্ডিজকে বাকি দুই ম্যাচেই হারতে হবে এবং অন্তত এক ম্যাচে আয়ারল্যান্ডের হারতে হবে। ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচে হারলে আর আয়ারল্যান্ড দুই ম্যাচেই জিতলে তিন দলের পয়েন্ট সমান হবে। বিবেচ্য হবে নেট রানরেট।৪. বৃষ্টি কিংবা অন্য কোনো কারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হলে ওয়েস্ট ইন্ডিজকে বাকি দুই ম্যাচেই হারতে হবে কিংবা ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে জয়বঞ্চিত করলেও চলবে।ভারত৭ পয়েন্ট পাওয়ায় ভারতীয় মিডিয়া মহেন্দ্র সিং ধোনির দলকে একপর্যায়ে কোয়ার্টার ফাইনালে তুলে দিলেও আসলে ভারতও বাদ পড়ে যেতে পারে। তবে এই শঙ্কা মুছে ফেলতে তাদের সামনে অনেক পথই খোলা:১. ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলে বা টাই হলেও চলবে।২. দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশকে হারতে হবে।৩. দক্ষিণ আফ্রিকাকে বাকি দুই ম্যাচেই হারতে হবে।৪. ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে জয়বঞ্চিত করলেই চলবে।৫. বাংলাদেশ হারলে আর ইংল্যান্ড জিতলে ইংল্যান্ড-ভারতের পয়েন্ট হবে সমান, বিবেচ্য তখন নেট রানরেট।দক্ষিণ আফ্রিকা১. বাকি দুই ম্যাচের অন্তত একটিতে জিততে হবে।২. ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডকে এবং হল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডকে হারতে হবে।৩. একটি হেরে একটি ‘টাই’ হলেও চলবে, তখন ওয়েস্ট ইন্ডিজের কাছে ইংল্যান্ডকে হারতে হবে। ইংল্যান্ড জিতলে বিবেচ্য রানরেট।ইংল্যান্ড১. ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হবে।২. ড্র করলেও হবে, সে ক্ষেত্রে বাংলাদেশকে দক্ষিণ আফ্রিকার কাছে এবং আয়ারল্যান্ডকে অন্তত এক ম্যাচে হারতে হবে।৩. দক্ষিণ আফ্রিকা যদি দুই ম্যাচেই হারে এবং আয়ারল্যান্ড দুই ম্যাচে জেতে, সে ক্ষেত্রে তিন দলের মধ্যে বিবেচ্য হবে নেট রানরেট।ওয়েস্ট ইন্ডিজ১. দুই ম্যাচের একটিতে জিতলেই হবে।২. একটিতে হেরে আরেকটিতে ‘টাই’ করলেও হবে, সে ক্ষেত্রে বাংলাদেশকে দক্ষিণ আফ্রিকার কাছে কিংবা দক্ষিণ আফ্রিকাকে দুই ম্যাচেই হারতে হবে।