কোনো অজুহাত নয়: শেবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে হারতে হারতে জয়। ঘরের মাঠে মাত্র ২১২ লক্ষ্যে খেলতে নেমে অতি কষ্টার্জিত জয়ের কারণ একটাই—ব্যাটসম্যানদের ব্যর্থতা। রোহিত শর্মা ছাড়া বলার মতো রান পাননি কেউ। নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে ভারতীয় দলের নেতৃত্ব পাওয়া বীরেন্দর শেবাগ বলেছেন, ব্যাটসম্যানদের রান না পাওয়ার জন্য কোনো অজুহাত দিতে চান না তিনি।‘ঘরের মাঠে ভারতীয় দলের ৫৯ রানে ৫ উইকেট পড়ার ঘটনা সচরাচর ঘটে না। ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন। এ নিয়ে কোনো অজুহাত নয়। আশা করছি, পরবর্তী ম্যাচগুলোতে শক্তিশালী ব্যাটিং পারফরম্যান্স দেখাতে পারব আমরা’—সাংবাদিকদের বলেছেন শেবাগ।কটকে বোল্ড হয়েছিলেন শেবাগ। একইভাবে আউট হন বিরাট কোহলিও। এই দুই আউট নিয়ে আলাদা করেই কথা বললেন শেবাগ, ‘ভুল থেকে শিক্ষা নিতে হবে আমাদের। দুটি ভালো বল ছিল। বল ভেতরে আসার আগেই আমরা (কোহলি ও আমি) ব্যাট চালিয়ে দিই এবং বড় ভুল করি।’ ওয়েবসাইট।