প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় এক দশক হয়ে গেল লা লিগায় চলছে রিয়াল-বার্সার দ্বৈত শাসন। বিশ্বসেরা এই দুই ক্লাবই ভাগাভাগি করেছে লিগ শিরোপাগুলো। তবে কোপা ডেল রেতে চিত্রটা পুরোই উল্টো। গত ১০ বছরে আটটি ভিন্ন ভিন্ন চ্যাম্পিয়ন পেয়েছে নকআউট এই টুর্নামেন্ট। এই সময়ে তো বটেই, গত ১৬ বছরেই পরপর দুবার চ্যাম্পিয়ন হতে পারেনি কোনো দল। কোপা ডেল রেতে টানা শিরোপা জেতার রেকর্ডটি অ্যাথলেটিক বিলবাও (১৯৩০-৩৩) ও রিয়াল মাদ্রিদের (১৯০৫-০৮)। ১৯০৫ থেকে ১৯০৮ সাল পর্যন্ত অবশ্য রিয়াল জিতেছিল মাদ্রিদ এফসি নামে।