কোপা দেল রে'র শেষ ষোলোয় বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনার প্রথম গোলটি করেন পেদ্রো  ছবি: রয়টার্স
বার্সেলোনার প্রথম গোলটি করেন পেদ্রো ছবি: রয়টার্স
কোপা দেল রে’য় সহজ জয় পেয়েছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে দ্বিতীয় লেগের ম্যাচে কার্তাহেনাতে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দুই লেগ মিলিয়ে বার্সেলোনার  জয় ৭-১ গোলে। বার্সেলোনার পরের প্রতিপক্ষ গেটাফে।
বার্সার জয়ে কালও গোল পেয়েছেন ব্রাজিলীয় তারকা নেইমার। একটি গোল পেয়েছেন পেদ্রো। আরেকটি আত্মঘাতী।ক্যাম্প ন্যূর ম্যাচে খেলার ৩০ মিনিটে প্রথম গোল পায় বার্সেলোনা। গোলদাতা ছিলেন পেদ্রো। খেলার শেষ দিকে আন্দ্রেস ইনিয়েস্তার ক্রস থেকে হেড করে গোল করেন নেইমার। সর্বশেষ তিন ম্যাচে ৬ গোল পেলেন এই ব্রাজিলীয় সেনসেশন।