কোপা বিচিত্রা
মেসি বনাম রালদেসবিশ্বের অনেক বড় বড় ডিফেন্ডার তাঁকে আটকাতে পারেনি। সব বাধা ভেঙে এই মৌসুমেও ক্লাবের হয়ে গোলের ফিফটি করেছেন লিওনেল মেসি। বার্সেলোনার তারকাকে প্রথম ম্যাচে রুখে দিয়েছিলেন বলিভিয়ার অখ্যাত ডিফেন্ডার রোনাল্ড রালদেস। মেসির সঙ্গে ছায়ার মতো লেগে থাকা এই ডিফেন্ডার রীতিমতো নায়কের মর্যাদা পেতে শুরু করেছেন তাঁর দেশে। ফেসবুক, ইউটিউবের মতো জনপ্রিয় সাইটের পাশাপাশি অসংখ্য ব্লগে তাঁকে নিয়ে প্রশংসার বন্যা। সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে মেসির সঙ্গে তাঁর মাথা ঠোকাঠুকির ছবিটা। এই ছবিটার দারুণ একটা ক্যাপশন দিয়েছেন বলিভিয়ার এক সমর্থক। রালদেসের মুখে কথা বসিয়ে দিয়েছেন, ‘মেসি, আমি বলিভিয়া থেকে এসেছি, আমাকে সমঝে চলো।’ এএফপি।কঠিন ম্যাচব্রাজিলের চেয়ে ইকুয়েডর কঠিন! এমনটাই বলছেন ভেনেজুয়েলার উইঙ্গার লুইস সেইজাস। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলকে রুখে দেওয়া ভেনেজুয়েলা আগামীকাল মুখোমুখি হবে ইকুয়েডরের। ম্যাচটা ব্রাজিলের চেয়ে কঠিন হবে বলেই মনে করেন সেইজাস। কারণ এই ম্যাচে তাঁদের ওপর থাকবে প্রত্যাশার চাপ, ‘আমার কাছে ব্রাজিল ম্যাচের চেয়ে এই ম্যাচটা বেশি কঠিন। কারণ ম্যাচটা জেতার চাপ থাকবে আমাদের ওপর। এবার শুধু আমাদের রক্ষণভাগ আগলালে চলবে না, আক্রমণও করতে হবে। পরের রাউন্ডে যেতে হলে আমাদের ম্যাচটা জিততে হবে।’ এএফপি।রবিনহোর জায়গা অনিশ্চিত‘বড় ভাই’ হিসেবে দলের জুনিয়রদের পথ দেখাতে চেয়েছিলেন। সেই রবিনহোরই এখন পথ হারানোর দশা। আগামীকাল প্যারাগুয়ে ম্যাচের প্রথম একাদশে না-ও থাকতে পারেন প্রথম ম্যাচে নিষ্প্রভ থাকা এই স্ট্রাইকার। বুধবার ক্যাম্পানায় অনুশীলনে বেশ কিছু বিকল্প নেড়েচেড়ে দেখেছেন কোচ মানো মেনেজেস। দলের অনুশীলন ম্যাচে শুরুতে ভেনেজুয়েলার বিপক্ষে নামা একাদশ খেলালেও পরে রামিরেস ও রবিনহোর জায়গায় লুকাস আর এলানোকে নামান কোচ। ভেনেজুয়েলা ম্যাচেও রবিনহোকে তুলে ফ্রেডকে নামিয়েছিলেন মেনেজেস, পাতোর জায়গায় নেমেছিলেন লুকাস। অনুশীলনে ফ্রেডকেও নামান কোচ। তুলনামূলকভাবে ফ্রেড বেশি সুযোগ তৈরি করেছেন রবিনহোর চেয়ে। এখান থেকেই অনুমান করা হচ্ছে, হয়তো শেষ পর্যন্ত প্রথম একাদশে না-ও থাকতে পারেন রবিনহো। এএফপি।সাইনা দিলেন নতুন তথ্যহঠাৎ করে ভারতের অ্যাথলেটিকসে ডোপিং কেলেঙ্কারির ঝড়। পর পর কয়েক দিনের ব্যবধানে ডোপ টেস্টে ধরা পড়েছেন ভারতের আটজন অ্যাথলেট। যাঁদের মধ্যে কমনওয়েলথ ও এশিয়ান গেমসের সোনাজয়ী রিলে দলের মনদীপ কাউর ও সাইনি জোসেও রয়েছেন। এ নিয়ে চাপান-উতোরে কোচের চাকরিও গেছে। এবার এই বিতর্কে নতুন রসদের জোগান দিলেন সাইনা নেহওয়াল। বিশ্বের সাবেক দুই নম্বর ভারতীয় ব্যাডমিন্টন তারকা জানালেন, কয়েকজন অ্যাথলেট তাঁকে বলেছেন, জেনেশুনেই তাঁরা পারফরম্যান্স বাড়াতে ডোপ নেন, ‘আমি এমন অনেক অ্যাথলেট আর ভারোত্তোলকদের কথা জানি, যারা আমাকে বলেছে, “হ্যাঁ, আমরা এটা নিয়েছি”।’ অবশ্য সাইনা এও বলেছেন, কোন কোন ওষুধের ব্যবহার খেলোয়াড়দের জন্য নিষিদ্ধ, এটা ভারতের অনেকেই জানে না। এ কারণেও এ ধরনের সমস্যা দেখা দিচ্ছে। ওয়েবসাইট।মিলানে ফিরবেন মালদিনি!এসি মিলানে ফেরার কথা ভাবছেন পাওলো মালদিনি। জীবনের ২৪টি বসন্ত এসি মিলানে কাটিয়ে ২০০৭-’০৮ মৌসুম শেষে নিয়েছেন অবসর। বয়স ৪৩ বছর,খেলোয়াড় হিসাবে ফেরার প্রশ্ন আসে না, মালদিনি মিলানে ফিরতে চান কর্মকর্তা হিসাবে। কয়েকদিন আগে ইতালির সংবাদমাধ্যমে খবর ছাপা হয়েছে, মালদিনি মিলানের পরিচালক হতে পারেন। মিলান চাইলে মালদিনির এই পদে বসতে কোনো আপত্তি নেই, ‘এখন আমি বাবা হিসাবে কাজ করছি, খুব কঠিন চাকরি! উপযুক্ত প্রস্তাব পেলে আবার ফুটবলে ফিরব। ফুটবল আমার ভালোবাসা, আমার জীবন এবং মিলানও আমার কাছে তাই।’ ওয়েবসাইট।নিষিদ্ধ দুই কোরিয়াননিষিদ্ধ ড্রাগের থাবা এবার মহিলা বিশ্বকাপেও। কাল ফিফা জানিয়েছে, ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন উত্তর কোরিয়ান দুই মহিলা ফুটবলার। ফিফা তাঁদের সাময়িকভাবে নিষিদ্ধও করেছে। পরশু কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগেই নিষিদ্ধ হন জং সুন সং এবং সিম পক জং। তবে কোন ধরনের ওষুধের জন্য তাঁরা পজিটিভ হয়েছেন, সেটা জানানো হয়নি। রয়টার্স।