কোপা বিচিত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসম লড়াইমাত্র কদিন আগেই গোল্ড কাপ জিতেছে মেক্সিকো। কোপায় খেলা দেশগুলোর মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের ওপরে আছে শুধু ব্রাজিল। অথচ এই দলটিই দুই ম্যাচ শেষে গ্রুপের তলানিতে। অনূর্ধ্ব-২২ দল নিয়ে জাতীয় দলের সঙ্গে লড়াই করলে এমনই হওয়ার কথা! উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থা কনক্যাকাফের নিয়ম, এই অঞ্চল থেকে কোপায় খেললে অনূর্ধ্ব-২২ দল পাঠাতে হবে। মেক্সিকো ও কোস্টারিকা তাই খেলছে ‘ছোটদের’ দল নিয়ে। কিন্তু অসম লড়াইয়ে হতাশ মেক্সিকো কোচ লুইস টেনা। তাঁর আশা, নিয়মটা তুলে দেবে কনক্যাকাফ, ‘আশা করি, এবারই শেষবার অনূর্ধ্ব-২২ দল নিয়ে খেলতে হবে। গোল্ড কাপে আমরা অসাধারণ খেলেছি, মূল দল নিয়ে এলে এখানেও লড়াইটা জমত।’ রয়টার্স।সুয়ারেজের স্বপ্নজানতে চাওয়া হয়েছিল মেক্সিকোর বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবনা। লুইস সুয়ারেজের কথা শুনে তো অনেকেরই আক্কেলগুড়ুম, ‘আমাদের ভাগ্য নিজেদের হাতেই। মেক্সিকো ম্যাচ থেকেও অনেক দূর ভাবতে হবে আমাদের। লক্ষ্য কোপার শিরোপা জয়।’ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট উরুগুয়ে, কোপার শিরোপা তারা জিততেই পারে। কিন্তু সুয়ারেজ যখন এ কথা বললেন, দলের কোয়ার্টার ফাইনালই যে তখনো নিশ্চিত নয়! এতক্ষণে অবশ্য ছবিটা পরিষ্কার হয়ে যাওয়ার কথা, মেক্সিকোর বিপক্ষে উরুগুয়ের কোয়ার্টার ফাইনাল নির্ধারণী ম্যাচটি এতক্ষণে বোধ হয় শেষই হয়ে গেছে! ওয়েবসাইট।‘টাইগার’ ফ্যালকাওরাদামেল ফ্যালকাও গার্সিয়া জারাতে—এত বড় নাম বলাটা ঝামেলার কাজ। দ্রুতগতিতে কথা বলেন বলে ‘রাদামেল ফ্যালকাও’ বলতেও খুব সমস্যা হচ্ছে কলম্বিয়ান ধারাভাষ্যকারদের। ফ্যালকাওকে তাই তাঁরা ডাকছেন ‘এল টাইগার’ বা ‘দ্য টাইগার’ নামে। পর্তুগালে আগে থেকেই তিনি পরিচিত ‘রাদামেল ফুরাসাও’ বা ‘রাদামেল দ্য হারিকেন’ নামে। যেমন খেলছেন, দুটি নামই তাঁকে খুব মানিয়ে যায়। তবে ‘টাইগার’ কিন্তু গর্জন করছেন না। গ্রুপ-সেরা হয়েও কলম্বিয়ান ফরোয়ার্ড পা রাখছেন মাটিতেই, ‘যদি ভাবি যে আমরা অনেক কিছু করে ফেলেছি, তাহলে বড় ভুল হবে। বুঝতে হবে, এখনো আমরা ফাইনালে উঠিনি।’ এএফপি।