কোপা বিচিত্রা
পারাদেসের দাবিবিশ্বকাপ ইতিহাসের সফলতম দল ব্রাজিল। দক্ষিণ আমেরিকা থেকে কখনোই বিশ্বকাপ না খেলা একমাত্র দল ভেনেজুয়েলা। এই তথ্য বাদ দিয়েও ফুটবলীয় শক্তি-সামর্থ্যে দুই দলের তুলনা চলে না। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভেনেজুয়েলাকে পেয়ে তাই খুশিই হওয়ার কথা চিলির। আর্জেন্টিনার মতো ব্রাজিলও গ্রুপে দ্বিতীয় হলে শেষ আটে চিলিকে খেলতে হতো ব্রাজিলের সঙ্গেই। কিন্তু এস্তেবান পারাদেসের ভাবনা অন্য রকম। চিলিয়ান স্ট্রাইকার বাস করছেন বর্তমানে। এ টুর্নামেন্টের পারফরম্যান্স বিবেচনায় তাঁর কাছে ব্রাজিলের চেয়ে ভালো মনে হয়েছে ভেনেজুয়েলাকে। পারাদেস তাই সতীর্থদের সাবধান করে দিয়ে বলেছেন, রোববারের ম্যাচে একটুও হালকা করে দেখা যাবে না ভেনেজুয়েলাকে! রয়টার্স।মাইকনের রোমাঞ্চবিশ্বকাপে তিনিই ছিলেন প্রথম পছন্দ। দুর্দান্ত খেলার পাশাপাশি আলোচনায় এসেছিলেন প্রায় শূন্য ডিগ্রি কোণ থেকে গোল করে। কিন্তু দুঙ্গা-পরবর্তী যুগে মাইকন সুযোগ সেভাবে পাননি। বসে ছিলেন কোপার প্রথম দুই ম্যাচেও। তৃতীয় ম্যাচে ফিরে আবারও প্রমাণ করেছেন নিজেকে। ইন্টার মিলানের এই ফুলব্যাক তাই রোমাঞ্চিত, ‘যতবারই খেলার সুযোগ পাই, নিজেকে উজাড় করে দিই। ইকুয়েডরের বেলাতেও তা-ই হয়েছে। আশা করি, পরের ম্যাচেও সুযোগ পাব। যদিও জানি, জাতীয় দলে সুযোগ পাওয়া এখন কত কঠিন। কারণ, এখানে অনেক ভালো খেলোয়াড়।’ ওয়েবসাইট।মেসির পছন্দঅ্যালেক্সিস সানচেজকে চিলির সংবাদমাধ্যম বলছে ‘আগামীর মেসি’। চিলির কোচ তো একধাপ এগিয়ে বলে দিয়েছেন, মেসির চেয়েও ভালো হওয়ার সম্ভাবনা আছে এই উঠতি তারকার। দলবদলের বাজারে জোর গুঞ্জন, শেষ পর্যন্ত মেসির বার্সা-সতীর্থই হতে চলেছেন এই ২২ বছর বয়সী ফরোয়ার্ড। কোপায় সানচেজের খেলা যতটুকু দেখেছেন, তাতে মেসিও মুগ্ধ, ‘আমি জানি, ও দুর্দান্ত খেলোয়াড়। ওকে দলে সই করাতে পারলে সেটা হবে দারুণ।’ উদিনেসের সঙ্গে ২০১৪ পর্যন্ত চুক্তি সানচেজের। তাঁকে পেতে আগ্রহী ম্যানইউ ও ম্যানসিটি। তবে খেলার ধরন বার্সার সঙ্গেই মানিয়ে যায় বলে সানচেজ নিজে আগ্রহী স্পেনে যেতে। ওয়েবসাইট।