প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমন্ত্রিত দল ও কোয়ার্টার ফাইনাল—এই দুটি বিষয় কোপা আমেরিকায় যুক্ত হয়েছে সেই ১৯৯৩ সালে। সেই থেকে প্রতিটি টুর্নামেন্টেই আমন্ত্রিত দল হিসেবে খেলছে মেক্সিকো। তবে এবারই প্রথম কোয়ার্টার ফাইনালে নেই উত্তর আমেরিকান দলটি। প্রতিটি বিশ্বকাপে খেলা একমাত্র দল ব্রাজিল এখানেও একমাত্র দল হিসেবে প্রতিবারই কোয়ার্টারে উঠেছে। ২০০১ কোপায় অংশ না নেওয়ায় আর্জেন্টিনা ছুঁতে পারেনি ব্রাজিলকে। এ ছাড়া উরুগুয়ে (১৯৯৭), প্যারাগুয়ে (২০০১), কলম্বিয়া (২০০৭) ও পেরু (১৯৯৫) একবার করে বাদ পড়েছে কোয়ার্টার ফাইনালের আগেই। চিলি এবার চতুর্থবারের মতো শেষ আটে উঠল, ভেনেজুয়েলা দ্বিতীয়বার। ইকুয়েডর, বলিভিয়া ও কোস্টারিকাও কোয়ার্টারে খেলেছে দুবার। একবার খেলেছে যুক্তরাষ্ট্র ও হন্ডুরাস। কোপায় খেলে কোয়ার্টারে উঠতে পারেনি একটি দলই—একবারই (১৯৯৯) খেলা জাপান।