কোপায় আরেক লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের সদস্যদেশ মাত্র ১০টি। ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ে—তিনটি দেশ পেয়েছে বিশ্বকাপ জয়ের স্বাদ। ব্রাজিল পাঁচবার, আর্জেন্টিনা ও উরুগুয়ে দুবার করে; তিন দল ভাগ করে নিয়েছে নয়টি বিশ্বকাপ শিরোপা।তবে সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে এই অঞ্চলের দেশগুলোর অবস্থা খুব একটা ভালো নয়। এমনকি বিশ্বকাপজয়ী দল তিনটিরও নয়। ২০০৮-এর ইউরো চ্যাম্পিয়ন স্পেন জিতেছে গত বিশ্বকাপটাও। অনেক দিন ধরেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। বিশ্বকাপের দ্বিতীয় দল হল্যান্ডও র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ছিল এর পরই। তবে এখন তারা ৫ নম্বরে। জার্মানি, এমনকি ইংল্যান্ডেরও নিচে।উরুগুয়ের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৪ বার কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। কিন্তু র‌্যাঙ্কিংয়ে এ দুটি দেশের কোনোটিই ভালো জায়গায় নেই। আর্জেন্টিনা ১০-এ, উরুগুয়ে ১৯ নম্বর স্থানে। বলিভিয়া, পেরু, প্যারাগুয়ে এই দেশগুলোর তো আরও গরিবি হাল।আজ থেকে শুরু হওয়া কোপা তাই ব্রাজিলের কাছে যেমন হ্যাটট্রিক শিরোপা জয়ের উপলক্ষ, তেমনি র‌্যাঙ্কিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ারও। আর্জেন্টিনার জন্যও ১৮ বছরের শিরোপা-খরা কাটানোর সঙ্গে কোপা আমেরিকা র‌্যাঙ্কিং সিঁড়িতে নিজেদের আরেকটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার টুর্নামেন্ট। দক্ষিণ আমেরিকার অন্য দেশগুলোর জন্যও তা-ই। এএফপি।