কোপায় থাকছেন তেভেজ
মাত্র এক মাস আগেও নিশ্চিত ছিল না আর্জেন্টিনার কোপা আমেরিকা মিশনে কার্লোস তেভেজ থাকবেন কি না। দলে তাঁর জায়গা নাও হতে পারে, এমন ইঙ্গিতই দিয়েছিলেন কোচ সার্জিও বাতিস্তা। কিন্তু গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে তেভেজের দুর্দান্ত পারফরম্যান্সকে অগ্রাহ্য করতে পারেননি তিনি। কোপায় গতকাল ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হয়। তাতে আছে তেভেজের নাম।গত ১ জুন ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন বাতিস্তা। সেই দলে ছিলেন তেভেজ। এরপর আলবেনিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে গোল করে নিজের যোগ্যতার প্রমাণ দেন তিনি।প্রাথমিক দলে সুযোগ পেলেও চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেননি ডিফেন্ডার লুসিয়ানো মনজোন, মিডফিল্ডার ডিয়েগো ভালেরি ও উইঙ্গার এনজো পেরেজ।আর্জেন্টিনা দল: সার্জিও রোমেরো, মারিয়ানো আন্দুজার, জুয়ান পাবলো কারিজো, জাভিয়ের জেনেত্তি, পাবলো জাবালেতা, নিকোলাস বুরদিসো, নিকোলাস পারেজা, মারকোস রোজো, গ্রাবিয়েল মিলিতো, ইজেকুয়েল গ্যারি, জাভিয়ের মাচেরানো, এস্তেবান ক্যাম্বিয়াসো, লুকাস বিগলিয়া, এভার বানেগা, ফার্নান্দো গাগো, অ্যাঙ্গেল ডি মারিয়া, জাভিয়ের পাস্তোর, লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, কার্লোস তেভেজ, ডিয়েগো মিলিতো, সার্জিও অ্যাগুয়ারো ও ইজেকুয়েল লাভেজ্জি।— রয়টার্স।