কোম্যানের দাবার বোর্ডে ‘মন্ত্রী’ মেসি

বার্সা কোচের দায়িত্ব পেলেন রোনাল্ড কোম্যান।এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সায় ১৯৮৯ থেকে ১৯৯৫ মেয়াদে খেলে চারবার লিগ এবং ইউরোপিয়ান কাপ জিতেছে কোম্যান। তাঁর গোলেই ১৯৯২ ইউরোপিয়ান কাপ জিতেছিল বার্সা। বার্সেলোনায় ডাচ জাতীয় দলের সাবেক এ ডিফেন্সিভ মিডফিল্ডারের দাবার ঘরে মেসিই থাকবেন মন্ত্রীয় ভূমিকায়, এটা বোঝা যাচ্ছে বার্তোমেউর কথা শুনলেও। বার্সা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বার্তোমেউ বলেন, ‘কোম্যান বলেছেন তার পরিকল্পনার স্তম্ভ হবেন মেসি। তার (মেসি) চুক্তির মেয়াদ ২০২১ সাল পর্যন্ত। নিয়মিতই তার সঙ্গে যোগাযোগ হচ্ছে এবং সে জানে নতুন কোচের অধীনে নতুন পরিকল্পনা করা হচ্ছে। এ মুহূর্তে আমরা সবাই হতাশ। তবে নতুন পরিকল্পনা নিয়ে আশাবাদী।’

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়ে বিদায় নেয় বার্সা। এরপর থেকেই ঝড় শুরু হয়েছে ক্লাবটিতে। কোচ ও ক্রীড়া পরিচালক ছাঁটাই হয়েছেন। এ ছাড়াও মেসি নিজেও এই আশ্চর্য পতনের আগে থেকেই বার্সা বোর্ডের ওপর বিরক্ত। দলবদল নিয়ে ক্লাবটির পরিকল্পনা, মাঠ ও মাঠের বাইরে বার্সার কর্মকাণ্ডে খুব একটা সন্তুষ্ট নন মেসি। তাঁর এ অসন্তোষের তির মোটামুটি বার্সা সভাপতির দিকেই তাক করা। এর পাশাপাশি বায়ার্নের সঙ্গে বাজে হারের পর গুঞ্জন চাউর হয়েছে, ২০২১ সাল নয় মেসি এখনই বার্সা ছাড়তে চান। ভবিষ্যৎ নিয়ে বার্সার নতুন পরিকল্পনায় খুশি হলেই কেবল বার্সায় থাকবেন মেসি, এমন খবর চাউর হয়েছে সংবাদমাধ্যমে।

স্বাভাবিকভাবেই কোম্যানকে নিয়ে এসে ঘুরে দাঁড়াতে চাচ্ছে বার্সা। তাদের এই নতুন পরিকল্পনার কেন্দ্রবিন্দু হলে মেসির আর যাই হোক খুশি না হওয়ার কোনো কারণ নেই।