কোম্যানের প্রয়াণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোম্যান আর নেই! চমকে উঠবেন না, রোনাল্ড কোম্যান বেঁচে আছেন। মারা গেছেন তাঁর ও এরউইন কোম্যানের বাবা মার্টিন কোম্যান। গত রোববার থেকেই হূদ্যন্ত্রের জটিলতায় ভুগছিলেন। তিন দিন কোমায় থাকার পর পরশু বিকেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন সিনিয়র কোম্যান। ৭৫ বছর বয়সী মার্টিন নিজেও ছিলেন ফুটবলার। ডাচ ক্লাব এফসি গ্রনিনগেনের হয়ে ৫০০-এর বেশি ম্যাচ খেলেছেন। ছিলেন এই ক্লাবের কোচ, টেকনিক্যাল ম্যানেজার, যুব একাডেমির প্রতিষ্ঠাতা। ১৯৬৪ সালে হল্যান্ডের জার্সি গায়ে অস্ট্রিয়ার সঙ্গে খেলা আন্তর্জাতিক প্রীতি ম্যাচটাই মার্টিন কোম্যানের প্রথম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ। ওয়েবসাইট।