কোয়ান-ক্লার্কে ভরসা অস্ট্রেলিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাশিম আমলা ও জ্যাক ক্যালিস দুর্দান্ত খেলেছেন। দুজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি। জোড়া সেঞ্চুরির ওপর ভর করে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় ৪৫০ রানে। তবে ব্রিসবেনে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় স্বাগতিক অস্ট্রেলিয়া। তবে তা সামলে দলকে এগিয়ে নিয়ে চলেছেন এড কোয়ান ও মাইকেল ক্লার্ক।ব্রিসবেন টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১১ রান। কোয়ান ৪৯ ও অধিনায়ক মাইকেল ক্লার্ক ৩৪ রানে অপরাজিত আছেন। দলীয় ৪০ রানের মধ্যে ৩ উইকেট হারায় স্বাগতিক দল। ডেভিড ওয়ার্নার ৪, রব কুইনি ৯ ও রিকি পন্টিং রানের দেখা পাওয়ার আগেই আউট হন।২ উইকেটে ২৫৫ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। পরশু প্রথম দিনের খেলা শেষে আমলা ৯০ ও ক্যালিস ৮৪ রানে অপরাজিত ছিলেন। আলোর স্বল্পতার কারণে খেলা আগেভাগে বন্ধ না হলে ওই দিনই সেঞ্চুরি পেয়ে যেতে পারতেন তাঁরা। গতকালের খেলা তো ভাসিয়ে নিয়ে যায় বৃষ্টি। তবে আজ বহু প্রতীক্ষিত সেঞ্চুরির দেখা পান আমলা ও ক্যালিস। সিডলের বলে বোল্ড হওয়ার আগে আমলার সংগ্রহ ছিল ১০৪ রান। সাজঘরে ফেরার সময় ক্যালিসের সংগ্রহ ছিল ১৪৭ রান।দক্ষিণ আফ্রিকার ইনিংসে আজ বেশ অবদান রেখেছেন ডি ভিলিয়ার্স ও জ্যাক রুডলফ। এ দুই ব্যাটসম্যান যথাক্রমে ৪০ ও ৩১ রান করেন। প্রোটিয়াদের সংগ্রহ অবশ্য আরেকটু বড় হতে পারত। প্রথম দিনে চোট পাওয়া পল ডুমিনি গোটা সফর থেকেই ছিটকে পড়েছেন। এ কারণে ১০ ব্যাটসম্যান নিয়ে এ টেস্টে খেলতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। ক্রিকেটের আইন অনুযায়ী, দ্বাদশ খেলোয়াড় ব্যাটিং, বোলিং, উইকেটকিপিং কোনোটাই করতে পারেন না। শুধু ফিল্ডিং করতে পারেন।অস্ট্রেলিয়ার হয়ে সফলতম বোলার জেমস প্যাটিনসন। তাঁর শিকার ৩ উইকেট। এ ছাড়া দুটি করে উইকেট নেন বেন হিলফেনহস, পিটার সিডল ও নাথান লিওন। সংক্ষিপ্ত স্কোর:দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৪৫০আমলা ১০৪, ক্যালিস ১৪৭, পিটারসেন ৬৪প্যাটিনসন ৩/৯৩অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১১১/৩কোয়ান ৪৯, ক্লার্ক ৩৪মরকেল ২/২৫(তৃতীয় দিনের খেলা শেষে)