কোরিয়ার গাণিতিক সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ফুটবল রূপকথার নায়ক তিনি। ২০০২ বিশ্বকাপে তাঁর অধিনায়কত্বেই প্রথম এশীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠে দক্ষিণ কোরিয়া। কালের পরিক্রমায় দেশের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলা হং মিয়ং-বো এখন দলের কোচ। বিশ্বকাপ বাছাইপর্বে চোই কাং হির অধীনে দল আশানুরূপ খেলতে না-পারার পর গত বছর হংয়ের শরণাপন্ন হয় দক্ষিণ কোরিয়া। ব্রাজিল বিশ্বকাপে অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখেছিল হংয়ের কোরিয়া।
কিন্তু প্রথম দুই ম্যাচেই বলতে গেলে স্বপ্নভঙ্গ হয় কোরিয়ার। রাশিয়ার সঙ্গে প্রতিপক্ষ গোলরক্ষক ইগর আকিনফিভের ভুলে মিলে যায় একটি পয়েন্ট। কিন্তু পরের ম্যাচে আলজেরিয়ার কাছে ৪-২ গোলে হার কোরিয়াকে ঠেলে দিয়েছে খাদের কিনারে। প্রথম দুই ম্যাচ জিতে দ্বিতীয় পর্ব নিশ্চিত করা বেলজিয়ামকে শেষ ম্যাচে তাই শুধু হারালেই চলবে না, পরের পর্বে যেতে হলে নির্ভর করতে কঠিন সমীকরণের ওপর।
রাশিয়ার বিপক্ষে আলজেরিয়া জিতে গেলে বেলজিয়ামকে হারিয়েও বিদায় নিতে হবে দুবারের এশীয় চ্যাম্পিয়নদের। রাশিয়া যদি জেতে বা ড্র করে, কোরীয়দের বেলজিয়ামকে হারাতে হবে বড় ব্যবধানে। সম্ভাবনাটা বলতে গেলে শুধু গাণিতিক। তবে হংয়ের দলের জন্য একটু আশাবাদী হতে পারে এই ভেবে যে, কোচ মার্ক উইলমটস হয়তো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেবেন শেষ ষোলোর কথা মাথায় রেখে। আমাদের এখন ভালো খেলতেই হবে। অন্য কোনো বিকল্প আমাদের নেই’—এই হলো কোিরয়া কোচের আকুতি।
তবে অন্যদের বিশ্রাম দিলেও উইলমটস খুব সম্ভবত খেলাবেন এডেন হ্যাজার্ডকে। প্রথম দুই ম্যাচে নিজের সেরাটা খেলতে না পারলেও নকআউট পর্বের আগে চেলসি মিডফিল্ডার ফর্মে ফিরবেন এই আশায় থাকবে ‘রেড েডভিলরা’। হ্যাজার্ডের সাবেক ক্লাব লিলে স্ট্রাইকার ডিভক ওরিগি রাশিয়ার সঙ্গে জয়সূচক গোল করে এখন পাদপ্রদীপের আলোয়। ১৯ বছর বয়সী কেনিয়া বংশোদ্ভূত ওরিগির দিকে েচাখ রাখতেই হবে হংয়ের দলকে। এএফপি।

পয়েন্ট তালিকা

গ্রুপ ‘এইচ’
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
বেলজিয়াম ২ ২ ০ ০ ৩/১ ৬
আলজেরিয়া ২ ১ ০ ১ ৫/৪ ৩
রাশিয়া ২ ০ ১ ১ ১/২ ১
দক্ষিণ কোরিয়া ২ ০ ১ ১ ৩/৫ ১