কোরিয়া কাপ তায়কোয়ান্দো কাল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের ২৪টি ক্লাব, সার্ভিসেস সংস্থা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে চতুর্থ কোরিয়া কাপ তায়কোয়ান্দো। জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে ২৭টি ওজন-শ্রেণীতে অংশ নিচ্ছেন প্রায় ৩৫০ জন খেলোয়াড়। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বাংলাদেশের দক্ষিণ কোরিয়া দূতাবাস।দুই দিনব্যাপী টুর্নামেন্টের বাজেট চার লাখ ৫০ হাজার টাকা হলেও খেলোয়াড়দের জন্য কোনো প্রাইজমানি নেই। পুরস্কার দেওয়া হবে রঙিন টেলিভিশন, ভিডিও ক্যামেরা। টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল আব্দুল মুবীন। কাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন। উপস্থিত ছিলেন কোরীয় কোচ লি জু সাং, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা প্রমুখ।