কোলের ছয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসির এফএ কাপ জয়ে সবচেয়ে বড় অর্জনটা হয়েছে অ্যাশলি কোলের। এই নিয়ে ছয়বার এফএ কাপ জিতলেন এই ডিফেন্ডার, ১৩৯ বছর বয়সী টুর্নামেন্টটির শিরোপার স্বাদ তাঁর চেয়ে বেশি আর পায়নি কোনো ফুটবলার। এবার দ্বিতীয় শিরোপার আগে চেলসির হয়ে জিতেছেন ২০০৭ সালেও। তার আগে আর্সেনালের হয়ে জিতেছেন ২০০২, ২০০৩ ও ২০০৫ সালে। পাঁচটি শিরোপা জিতে এর আগে সঙ্গী ছিলেন আরও তিনজনের। দ্য ওয়ান্ডারার্স যে পাঁচবার শিরোপা জিতেছে, তার প্রতিটিতেই দলে ছিলেন চার্লস উলাস্টন, ব্ল্যাকবার্ন রোভার্সের ছয় শিরোপার পাঁচটির সঙ্গী ছিলেন জিমি ফরেস্ট। লর্ড কিনাইয়ার্ডের পাঁচ শিরোপা দ্য ওয়ান্ডারার্স ও ওল্ড ইটোনিয়ান্সের হয়ে।