কোলের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন টেরির বর্ণবাদ বিতর্কে পাকেচক্রে জড়িয়ে পড়েছিলেন তাঁরই চেলসি-সতীর্থ অ্যাশলি কোল। টুইটারে ইংলিশ ফুটবল ফেডারেশনকে আপত্তিকর ভাষায় আক্রমণও করেছিলেন। পরে অবশ্য সেই টুইটটা মুছে ফেলেছেন। এফএ সভাপতির কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন। কিন্তু শাস্তিটা শেষমেশ এড়াতে পারলেন না চেলসি লেফটব্যাক। নিষেধাজ্ঞা জোটেনি, তবে জরিমানা ঠিকই গুনতে হবে কোলকে। এফএ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তাঁকে ৯০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। এএফপি।