কোলের জোড়া গোলে ওয়েস্টহামের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার লিগ লড়াইয়ে গোলের দেখা পেয়েছেন চার্লটন কোল। তা-ও আবার একটি নয়, এক ম্যাচেই দুটি। কোলের জোড়া গোলের সুবাদে ফুলহামকে ৩-১ গোলে হারিয়েছে তাঁর দল ওয়েস্টহাম।আজ রোববার রাতের খেলার শুরুতে অবশ্য এগিয়ে ছিল ফুলহাম। ১১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন হিউজ। ৩৭ মিনিটে খেলায় সমতা আনেন ওয়েস্টহামের কোল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আরেকটি গোল পাওয়ায় ২-১-এ এগিয়ে থাকে ওয়েস্টহাম। দ্বিতীয়ার্ধে ফুলহাম গোলের দেখা পায়নি। ৭৩ মিনিটে কোল দলের হয়ে দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়িয়েছেন। বিবিসি।