কোস্টারিকার দুঃসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একজনের স্বপ্নভঙ্গ। মাত্র দুই সপ্তাহ বাকি থাকতে বিশ্বকাপ শেষ কোস্টারিকার স্ট্রাইকার আলভারো সাবোরিওর। মেজর লিগ সকারের ক্লাব রিয়াল সল্ট লেকের ৩২ বছর বয়সী এ স্ট্রাইকার পরশু স্যান জোসেতে কোস্টারিকার অনুশীলনে চোট পান। পায়ের পাতার হাড় ভেঙে গেছে তাঁর৷ রিয়াল সল্ট লেকের ওয়েবসাইটে জানানো হয়েছে, সাবোরিওর সুস্থ হতে তিন থেকে চার মাস সময় লাগবে। জাতীয় দলের জার্সি গায়ে যিনি ৯৩ ম্যাচে ৩২ গোল করেছেন। এমন অভিজ্ঞ সেনানীকে হারানো কোস্টারিকার জন্য বড় এক ধাক্কাই৷ ওয়েবসাইট।