কোস্টারিকার বিপক্ষে কলম্বিয়ার কষ্টার্জিত জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমার্ধের মাত্র ২৭ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন কোস্টারিকার স্ট্রাইকার র্যান্ডাল ব্রেনেস। ১০ জনের কোস্টারিকার বিপক্ষে জিততে তবুও যথেষ্ট বেগ পেতে হয়েছে কলম্বিয়াকে। ৪৪ মিনিটে গুস্তাভো রামোসের গোলটিই ছিল ম্যাচের একমাত্র গোল। ১-০ গোলের এই জয় দিয়ে এখন ‘এ’ গ্রুপের শীর্ষে চলে গেছে কলম্বিয়া।আজ কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে বেশির ভাগ সময়ই বলের দখল ছিল কলম্বিয়ার কাছে। কিন্তু কোস্টারিকার রক্ষণভাগকে বেশ কয়েকবার ভালো পরীক্ষার মুখোমুখি করলেও গোলের দেখা পায়নি তারা। কোস্টারিকার গোলরক্ষক লিওনেল মোরেইরাও রুখে দিয়েছেন বেশ কয়েকটি গোল প্রচেষ্টা। প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে গুয়ারিনের পাস থেকে ম্যাচের একমাত্র ফলাফল নির্ধারণী গোলটা করেন রামোস। —সকারনেট।