কোহলি-শর্মার পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির জন্য কাল ক্যানবেরার মানুকা ওভালে খেলা ভারতের প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছিল ২ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে। টেন্ডুলকার-দ্রাবিড়বিহীন ভারত দিন শেষ করেছে ৪ উইকেটে ১৬২ রানে। যদিও ভারতের চতুর্থ উইকেট পড়েছিল ৮৪ রানেই।বিরাট কোহলি (৫৫*) ও রোহিত শর্মার (৩৮*) অপরাজিত ৭৮ রানের জুটিই মুখ রক্ষা করেছে ভারতের। আগের ম্যাচ না খেলা শেবাগ ১২ রানে আউট হয়েছেন চতুর্থ ওভারেই। এরপর ফিরেছেন রাহানে (১৫), গৌতম গম্ভীর (২৪) ও অস্ট্রেলিয়ার জন্য বড় ‘যন্ত্রণাদায়ক’ নাম লক্ষ্মণ (১৫)। রয়টার্স।