তাঁর প্রতিভায় মুগ্ধ অনেকেই। বিরাট কোহলিকে ভবিষ্যতের শচীন টেন্ডুলকার বলতেও দ্বিধা করছেন না কেউ কেউ। কপিল দেব যেন আরও একটু এগিয়ে। তাঁর বিশ্বাস, যেভাবে ব্যাট করছেন, তাতে ক্রিকেটের সব রেকর্ডই একদিন চলে যাবে কোহলির নামের পাশে! ভারতের বিশ্বকাপজয়ী প্রথম অধিনায়ক বলছেন, ‘কোনো সন্দেহ নেই, কোহলি অন্য যে কারও চেয়ে বেশি রেকর্ড গড়বে। আমি কারও সঙ্গে তুলনায় যেতে চাই না। কারণ দ্বিতীয় কোনো ব্র্যাডম্যান কোনো দিন আসবে না, এমনকি আরেকটা টেন্ডুলকার পাওয়াও খুব কঠিন। কিন্তু কোহলি আসলেই অসাধারণ প্রতিভাবান, ২৪ বছরের কোনো তরুণের জন্য যা অনেক। যদি এভাবেই ও চালিয়ে যেতে পারে, তাহলে একদিন টেন্ডুলকারকেও পেরিয়ে যাওয়ার সামর্থ্য আছে তার।’ শুধু তাই নয়, কোহলির প্রতিভা বোঝাতে গিয়ে কপিল টেনে এনেছেন আরেক কিংবদন্তি ভিভ রিচার্ডসের প্রসঙ্গও, ‘ও যেভাবে এত দিন ব্যাট করেছে আর ওর যা প্রতিভা, তাতে ৩২-৩৪ বছর বয়স পর্যন্ত চোটহীন ক্রিকেট খেলে যেতে পারলে এমন জায়গায় পৌঁছাবে, যেখানে ভিভ রিচার্ডস কিংবা টেন্ডুলকাররাও পৌঁছাতে পারেনি।’ ওয়েবসাইট।