প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি না থাকলে এ পৃথিবীই দেখাই হতো না বিরাট কোহলির। সেই তিনি—সরোজ কোহলি। মা সরোজের পাশাপাশি ভারতীয় ক্রিকেট অধিনায়কের জীবনে জায়গা করে নিয়েছেন আরেক নারী—আনুশকা শর্মা। গতকাল ছিল বিশ্ব নারী দিবস। এই দিনটিই কোহলির জীবনের বিশেষ এ দুই নারীকে মিলিয়ে দিয়েছে একই বিন্দুতে। ইনস্টাগ্রামে কোহলি দুটি ছবি পোস্ট করেছেন। একটিতে তিনি মায়ের সঙ্গে, আরেকটিতে আনুশকার সঙ্গে। ক্যাপশনে লিখেছেন, ‘সব নারীকেই নারী দিবসের শুভেচ্ছা, বিশেষ করে আমার জীবনজুড়ে থাকা দুই নারীকে। আমার মা—যিনি কঠিন সময়েও পরিবারের দেখভাল করেছেন। আর আনুশকা শর্মা—বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে যে সত্যের জন্য, প্রচলিত ধ্যানধারণাকে বদলে দেওয়ার জন্য প্রতিনিয়ত লড়াই করে চলেছে।’ মিড-ডে।