কোহলির ব্যাটে বড় জয় বেঙ্গালুরুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৭ বলে অপরাজিত ৯৩ রান। অধিনায়ক বিরাট কোহলির দুর্দান্ত এই ইনিংসের ওপর ভর করে সানরাইজারস হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জোর্স বেঙ্গালুরু।এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬১ রান তোলে হায়দরাবাদ। জবাবে ইনিংসের ১৪ বল বাকি থাকতে মাত্র তিনটি উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় বেঙ্গালুরু।এ জয়ের সুবাদে আইপিএলের তিন ম্যাচে বেঙ্গালুরুর অর্জন ৪ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে হায়দরাবাদের অর্জনও ৪ পয়েন্ট। তবে নেট রান রেটে এগিয়ে আছে বেঙ্গালুরু।প্রথমে ব্যাট করা হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ সংগ্রহ ক্যামেরন হোয়াইটের। অস্ট্রেলীয় এই ব্যাটসম্যান করেন ৫২ রান। থিসারা পেরেরার সংগ্রহ ৪০ রান। এ ছাড়া অধিনায়ক কুমার সাঙ্গাকারা ২৩ ও পার্থিব প্যাটেল ২০ রান করেন। বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আর পি সিং।জয়ের জন্য বেঙ্গালুরুর প্রয়োজন ছিল ১৬২ রান। টি-টোয়েন্টির হিসাবে লক্ষ্যটা যে যথেষ্টই সহজ, বলার অপেক্ষা রাখে না। বেঙ্গালুরু জয়ও পেয়েছে বেশ সহজেই।দলীয় ৩৯ রানে প্রথম উইকেট হারায় বেঙ্গালুরু। দ্বিতীয় ও তৃতীয় উইকেটের পতন ঘটে যথাক্রমে ৪৭ ও ৯৬ রানে। খেলার বাকি অংশটা হায়দরাবাদের বোলারদের জন্য ছিল শুধুই হতাশার। ৯৩ রানের অসাধারণ এক ইনিংস খেলে বেঙ্গালুরুকে ম্যাচ এনে দেন বিরাট কোহলি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন অনুরাগ আগারওয়াল। ক্রিস গেইল অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি। মাত্র ১৩ রান করে আউট হন তিনি। ডি ভিলিয়ার্স করেন ১৫ রান। হায়দরাবাদের হয়ে ইশান্ত শর্মা, থিসারা পেরেরা ও ক্যামেরন হোয়াইট প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন। সূত্র: ক্রিকইনফো।