কোহলির ব্যাটে সেমিতে বেঙ্গালুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাই ইন্ডিয়ানস বিদায় নিয়েছে আগেই। ঝুলে আছে চেন্নাই সুপার কিংসের ভাগ্য। চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির তৃতীয় ভারতীয় প্রতিনিধি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অবশ্য ঠিকই জায়গা করে নিল সেমিফাইনালে। কাল দক্ষিণ আফ্রিকারই স্বাগতিক হাইভেল্ড লায়ন্সকে ৬ উইকেটে হারিয়েছে তারা। ‘বি’ গ্রুপ থেকে আগেই সেমিফাইনালে উঠে বসে আছে অস্ট্রেলিয়ার সাউথ অস্ট্রেলিয়ান রেডব্যাকস।আগের ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ২৪ বলে ৪৭ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। তার পরও দল হেরে গিয়েছিল মাত্র ২ রানে। কাল আর হতাশায় পুড়লেন না। বরং পরাজয়ের শঙ্কায় কাঁপতে থাকা অনিল কুম্বলের দল ম্যাচ বের করে নিল কোহলির ২৯ বলে চারটি চার আর দুই ছক্কায় খেলা অপরাজিত ৪৯ রানের ইনিংসটার সৌজন্যে।জয়ে কুম্বলেরও যথেষ্ট অবদান আছে। তাঁর আঁটসাঁট বোলিংয়ে (৪ ওভার, ১৩ রান ১ উইকেট) ১৫৯ রানের বেশি তুলতে পারেনি লায়ন্স। জবাবে পান্ডে (৪৪), রাহুল দ্রাবিড় (৩৩) ভালো শুরু এনে দিলেও একপর্যায়ে চাপে পড়ে যায় বেঙ্গালুরু। সেখান থেকেই ক্যামেরন হোয়াইটের সঙ্গে কোহলির ৪ ওভারে গড়া ৪৮ রানের ইনিংসটাই জয়ের বন্দরে পৌঁছে দেয় বেঙ্গালুরুকে।আর ওয়ারিয়র্সের বিপক্ষে জিতলে সেমিফাইনালে উঠে যাবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইও। ওয়েবসাইট।