কোয়ার্টার ফাইনালে চেক-গ্রিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ম্যাচের নাটকীয়তায় পাল্টে গেল সব চিত্রপট। প্রথম ম্যাচে ৪-১ গোলের জয় দিয়ে শুরু করা রাশিয়া ছিটকে পড়ল গ্রুপপর্ব থেকেই। আর রাশিয়ার কাছে বিধ্বস্ত হওয়া চেক প্রজাতন্ত্র উঠে গেল শেষ আটে। স্বাগতিক পোল্যান্ডের স্বপ্নভঙ্গ করে ‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে ওঠা চেকের সঙ্গী ২০০৪ চ্যাম্পিয়ন গ্রিস।সমীকরণটা ছিল এমন, যারা জিততে শেষ আটের টিকিট পেয়ে যাবে তারাই। শেষ ম্যাচের নাটকীয়তায় তাই কপাল পুড়ল রাশিয়া-পোল্যান্ডের। ভ্রসলাভে পিওতর জিরাসেকের একমাত্র গোলে চেক প্রজাতন্ত্র ১-০ গোলে হারিয়েছে পোল্যান্ডকে। ওয়ারশে রাশিয়ার বিপক্ষে গ্রিসও জিতেছে ১-০ গোলেই। প্রথমার্ধের যোগ করা সময়ে গ্রিকদের স্বপ্নকে হাতের মুঠোয় পুরে দেওয়া গোলটি করেছেন অধিনায়ক গিওরগস কারাগুনিস। এএফপি।