অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন শিরোপা জয়ের পর এবার ইউএস ওপেন জয়ের পথেও আর একধাপ এগিয়ে গেছেন টেনিস র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচ। গতকাল চতুর্থ রাউন্ডে আলেক্সান্ডার ডোলগোপোলোভকে ৭-৬ (১৬/১৪), ৬-৪, ৬-২ গেমে হারিয়ে শেষ আটে পৌঁছেছেন এই সার্বিয়ান তারকা। এবার কোয়ার্টার ফাইনালে আরেক সার্বিয়ান জাঙ্কো টিপসারেভিচের মুখোমুখি হবেন জকোভিচ।প্রথম সেটটা জিততে বেশ ভালোই কষ্ট করতে হয়েছে জকোভিচকে। তবে শেষ পর্যন্ত, দীর্ঘসময় পর টাইব্রেকারে ৭-৬ (১৬/১৪) ব্যবধানে সেটটা জিতে নেন তিনি। পরের দুটা সেটে অবশ্য তুলনামূলক সহজ জয়ই পেয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা জকোভিচ। গতকাল এ বছরের ৬১তম ম্যাচটি জেতার পর তিনি বলেছেন, ‘কোর্টে অনেক বাতাস ছিল। এই কন্ডিশনে কীভাবে খেলতে হবে, সেটা ডোলগোপোলোভ বেশ ভালোমতোই জানে। প্রথম সেটে আমি কিছুটা অস্বস্তিতে ভুগছিলাম। কিন্তু এটা সত্যিই খুব উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ ছিল।’ ওয়েবসাইট।