প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেল বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ অভিযান। মহিলা বিশ্বকাপ কাবাডির শেষ আটে তারা ১৫-১৭ পয়েন্টে হেরেছে জাপানের কাছে। এর আগে কাল গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৮-২৬ পয়েন্টে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। প্রথমার্ধে বাজে খেলে পিছিয়ে পড়া শাহনাজ পারভীনরা দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘোরেন। কিন্তু সময়ের কাছে হার মেনে বিদায়ঘণ্টা বাজে বাংলাদেশের। আজ টুর্নামেন্টের ফাইনাল।