কোয়ার্টার ফাইনালে ফেদারার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পথে আরেকধাপ এগিয়ে গেলেন রজার ফেদেরার। তবে চতুর্থ রাউন্ডে স্পেনের টমি রোব্রেডোর বিপক্ষে জয় পেতে বেশ ভালোই ঘাম ঝড়াতে হয়েছে এই সুইস তারকাকে। ম্যাচটা তিনি জিতেছেন ৬-৩,৩-৬,৬-৩,৬-২ গেমে।গোটা ম্যাচটাতেই ফেদারার তাঁর স্বভাবসুলভ দৃষ্টিনন্দন কিছু শট উপহার দিলেও দুর্বল অনেক শট খেলে পয়েন্ট খুইয়েছেন। প্রথম সেটটা ৬-৩ গেমে জেতার পর এ ধরণেরই কিছু দুর্বল শটের কারণে দ্বিতীয় সেটটা হেরে গেছেন ৩-৬ গেমে। তবে তারপর বাকি দুইটি সেটে প্রতিপক্ষকে আর কোন সুযোগ দেন নি সাবেক এই এক নম্বর তারকা। ৬-৩, ৬-২ গেমের জয়ে নিশ্চিত করেছেন কোয়ার্টার ফাইনাল।শেষ আটের লড়াইটা নিশ্চিত করে নতুন একটা রেকর্ডেরও অংশীদার হয়েছেন ফেদারার। গ্রান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে রেকর্ড ২৭ বার পৌঁছেছিলেন টেনিস কিংবদন্তী জিমি কন্নোরস। আজ মৌসুমের প্রথম গ্রান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠেই সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন ফেদারার। ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমি খুবই খুশি। আমি আরো একবার পৌঁছালাম কোয়ার্টার ফাইনালে।’তৃতীয় বাছাই নোভাক জকোভিচও পেয়েছেন কোয়ার্টার ফাইনালের টিকিট। স্পেনের নিকোলাস আলমাগ্রোকে তিনি হারিয়েছেন ৬-৩,৬-৪,৬-০ সেটে।— রয়টার্স