কোয়ার্টার ফাইনালে সানিয়া-ভেসনিনা জুটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়েদের এককে পাত্তাই পাননি। বিদায়-ঘণ্টা বেজে যায় প্রথম রাউন্ডেই। তবে উইম্বলডনে মেয়েদের দ্বৈতে কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা।গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় হান্তোচোভা-রাদওয়ানস্কা জুটিকে ৬-৪, ৬-৩ সেটে হারায় সানিয়া-ভেসনিনা জুটি।সদ্য সমাপ্ত ফ্রেঞ্চ ওপেনের মেয়েদের এককে ভালো করতে পারেননি সানিয়া। তবে ভেসনিনাকে সঙ্গে নিয়ে দ্বৈতে ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করেন। উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে গতকাল যেভাবে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন, এবার গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন দেখতেই পারেন সানিয়া। ওয়েবসাইট।