কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ওভারে ১ রান। দ্বিতীয় ওভারের প্রথম দুই বলেই পড়ে গেল দুটি উইকেট। তিন ওভার শেষে ওই দুই উইকেট হারিয়েই মাত্র ৪ রান স্কোর কার্ডে। নয় ওভারে ৪৭ রান। আর এই দলটিই কিনা ২০ ওভারে তুলে ফেলল ১৮৭ রান। ম্যাচটা জিতেই গেল ৩৮ রানে। হ্যাঁ, মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে জিতে একসময় নিজের ভাগ্য অন্যের হাতে ছেড়ে দেওয়া চেন্নাই সুপার কিংস এখন হ্যাটট্রিক শিরোপা থেকে দুই ম্যাচ দূরে। কাল বেঙ্গালুরুতে এলিমিনেটর থেকে মুম্বাইকে ‘এলিমিনেট’ করে ফাইনাল খেলার স্বপ্নটা বাঁচিয়ে রাখল গত দুবারের চ্যাম্পিয়নরা। আগমীকাল দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে ধোনির দল। কাল শুরুতেই চেন্নাইকে বিপদে ফেলেছিলেন মুম্বাইয়ের পেসার ধাওয়াল কুলকার্নি। দ্বিতীয় ওভারে টানা দুই বলে ফিরিয়ে ছিলেন মুরালি বিজয় ও সুরেশ রায়নাকে। এরপর শুরু মাইক হাসি (৩৯ বলে ৪৯ রান) ও এস বদ্রিনাথের (৩৯ বলে ৪৭) প্রতিরোধ। বিপর্যয় সামলে ৯৪ রানের জুটি গড়েন তাঁরা। আর ইনিংসের শেষ দিকে অধিনায়ক ধোনি (২০ বলে ৫১) ও ডোয়াইন ব্রাভোর (১৪ বলের ৩৩) মারমার কাটকাট ব্যাটিংয়ে রানের চূড়ায় উঠে যায় চেন্নাই। জবাবে ৯ উইকেটে ১৪৯ রান তুলতেই শেষ মুম্বাইয়ের ইনিংস। ম্যাচসেরা হয়েছেন ধোনি। ওয়েবসাইট।