কৌতুক অভিনেতা বেকহাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসংখ্য বিজ্ঞাপন করেছেন। তিন তিনটি ছবিতে অভিনয়ও করেছেন। গোল সিরিজের তিন ছবিতে। এর মধ্যে দ্বিতীয় ছবিতে তাঁর ভূমিকা অনেক বড়ই ছিল। অভিনয়শিল্পীদের আখড়া এল অ্যাঞ্জেলেসের বাসিন্দা ডেভিড বেকহামের জন্য অভিনয় বাঁ হাতের খেল! আবারও অভিনয় করতে চলেছেন ব্রিটিশ ফুটবল তারকা। ‘গো অন’ নামের একটি টিভি কমেডিতে। ম্যাথু পেরির এই কমেডি সিরিজে বেকহাম ছাড়া আরও অনেক ক্রীড়া তারকার দেখা মিলবে। এলএ গ্যালাক্সির তারকা বেকহাম আপাতত একটি পর্বে অভিনয় করতে রাজি হয়েছেন। ওয়েবসাইট।