প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচে ১০, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ ম্যাচে ৯। সর্বশেষ ৭ ম্যাচে ১৯টি ক্যাচ নিলেন ভারতের অজিঙ্কা রাহানে। ২০১৫ সালে ৯ টেস্টে রাহানে ক্যাচ নিয়েছেন এই ১৯টিই। উইকেটকিপারদের বাইরে এ বছর ভারতীয় ফিল্ডারের চেয়ে বেশি ক্যাচ নিয়েছেন শুধু ইংল্যান্ডের জো রুট (২২)। ভারতীয়দের মধ্যে এক পঞ্জিকাবর্ষে রাহানের চেয়ে বেশি ক্যাচ নিয়েছেন শুধু রাহুল দ্রাবিড়। দ্রাবিড় ২০০২ ও ২০০৪ সালে ২৬টি করে ক্যাচ নিয়েছিলেন ১৬ ও ১২ ম্যাচে। ২০০৮ সালেও ২০টি ক্যাচ নেন ভারতের সাবেক অধিনায়ক। এ ছাড়া ১৯৯৭ সালে রাহানের সমান ১৯ ক্যাচ নিয়েছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন। সব মিলিয়ে এক বছরে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন গ্রায়েম স্মিথ। ২০০৮ সালে ১৫ ম্যাচে ৩০টি ক্যাচ নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।