ক্যাচ ধরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে এখন অনেক টুর্নামেন্টেই ক্যাচ ধরার পুরস্কার থাকে। তবে কোনো ক্রিকেটার নন, কাল নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম ওয়ানডেতে ক্যাচ ধরে লাখপতি বনে গেছেন এক দর্শক! ম্যাকলেনাহানের বলে এডওয়ার্ডসের ছক্কা, বল উড়ে গেল গ্যালারিতে। মাইকেল মর্টন নামের এক দর্শক অসাধারণ দক্ষতায় এক হাতে লুফে নিলেন ক্যাচ। এতেই পুরস্কার পেয়েছেন এক লাখ নিউজিল্যান্ড ডলার বা ৮৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় ৬৪ লাখ ৫২ হাজার টাকারও বেশি! শুধু এ ম্যাচেই নয়, মৌসুমজুড়েই নিউজিল্যান্ডের সীমিত ওভারের ম্যাচে দর্শকদের জন্য ‘ক্যাচ প্রতিযোগিতা’ চালু করেছে স্পনসর কোম্পানি। ব্যাটসম্যানদের ছক্কার বলে দর্শকেরা এক হাতে ক্যাচ নিতে পারলেই পুরস্কার। বুঝতেই পারছেন, ক্যাচ ধরতে কী হুলুস্থুল পড়ে গ্যালারিতে! ওয়েবসাইট।