প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল শ্রীলঙ্কার চার ব্যাটসম্যানই ক্যাচের শিকার। কিন্তু একটারও শিকারি রিকি পন্টিং নন। আজও অবশ্য সুযোগ থাকছে। আর একটা ক্যাচ ধরতে পারলেই যে ১৮২টি ক্যাচ হয়ে যাবে পন্টিংয়ের। মার্ক ওয়াহকে ছাড়িয়ে এককভাবে দ্বিতীয় সর্বোচ্চ ক্যাচের মালিক (আউটফিল্ড খেলোয়াড় হিসেবে) হয়ে যাবেন এই অস্ট্রেলিয়ান। রেকর্ডটিও খুব বেশি দূরে নেই। ২০৭ ক্যাচ নিয়ে সবার ওপরে রাহুল দ্রাবিড়। পন্টিংয়ের যেমন এই টেস্টে সুযোগ থাকছে মার্ক ওয়াহকে ছাড়িয়ে যাওয়ার, তেমনি মাহেলা জয়াবর্ধনেরও সামনেও সুযোগ তালিকায় এককভাবে তিনে উঠে যাওয়ার। ১৭১টি ক্যাচ নিয়ে এই লঙ্কানের সঙ্গে যৌথভাবে তিনে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিং। রেকর্ডটার চারে আছেন জ্যাক ক্যালিস (১৬৬), পাঁচে ব্রায়ান লারা (১৬৪)।