ক্যাচের খাতা শূন্য যাঁদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ টেস্টে ৬৩ ব্যাটসম্যানকে আউট করেছেন মোহাম্মদ আমির। পাকিস্তানি বাঁহাতি ফাস্ট বোলার টেস্টে ক্যাচ নিয়েছেন কয়টি জানেন কি? একটিও না। সবচেয়ে বেশি টেস্ট খেলে কোনো ক্যাচ না নেওয়ার রেকর্ডটা আপাতত আমিরের দখলেই। টেস্টে না পারলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১০টি ক্যাচ নিয়েছেন আমির। তিন সংস্করণ মিলিয়ে ক্যাচ নিতে ‘ব্যর্থদের’ মধ্যে সবার ওপরে জিম্বাবুয়ের পিট রিঙ্কে। রিঙ্কে অবশ্য শুধু ১৮টি ওয়ানডেই খেলেছেন।
বেশি ম্যাচ খেলে ক্যাচ নিতে ব্যর্থরা
টেস্ট
মোহাম্মদ আমির
পাকিস্তান
১৮ ম্যাচ
ওয়ানডে
আতাউর রেহমান
পাকিস্তান
৩০ ম্যাচ
টি-টোয়েন্টি
আমির হামজা
আফগানিস্তান
১৯ ম্যাচ
সব মিলিয়ে
পিট রিঙ্কে
জিম্বাবুয়ে
১৮ ম্যাচ