ক্যানসারজয়ী, সোনাজয়ীও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যানসারজয়ী, সোনাজয়ীও
ক্যানসারজয়ী, সোনাজয়ীও

এক বছর আগে মরণব্যাধি ক্যানসার বাসা বাঁধে শরীরে। ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। অলিম্পিকে আসা দূরের কথা, ঠিকঠাক হাঁটাচলা করাই তো কঠিন হয়ে ওঠার কথা। কিন্তু সান্তিয়াগো ল্যাঙ্গার কাছে ওসব পাত্তাই পেল না। ঠিকই ফিরে এসেছেন সেইলিংয়ে। শুধু তা-ই নয়, ক্রু সিসিলিয়া কারাঞ্জা সারোলিকে নিয়ে জিতেছেন নাক্রা-১৭ মিশ্র দ্বৈতের সোনা। এমনিতেই একটি রেকর্ড গড়ে নেমেছেন তিনি, এই ইভেন্টের সবচেয়ে বেশি বয়সী প্রতিযোগী ছিলেন। এ নিয়ে নিজের ষষ্ঠ অলিম্পিকে লড়ছেন, ২০০৮ বেইজিং অলিম্পিকের পর প্রথম। কিন্তু বয়সটাকে কেমন খেলো বানিয়ে দিলেন ল্যাঙ্গা! অন্য সব তরুণের ভিড়ে হয়েছেন সবার সেরা। অবশ্য আগেই যে মরণব্যাধির সঙ্গে লড়াইয়ে জিতে এসেছেন, তাঁর সামনে সেইলিংয়ে লড়াই তো ‘জলবৎ’ হওয়ার কথা। রয়টার্স।