ক্যানসারে আক্রান্ত মার্টিন ক্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে তাঁকে একবাক্যে মানবেন সবাই। মার্টিন ক্রো তাঁর সময়েও সেরাদের একজনই ছিলেন। এবার জানা গেল ‘লিম্ফোমা’ নামের এক ধরনের ক্যানসার ধরা পড়েছে এই কিউই ব্যাটসম্যানের। গতকাল নিউজিল্যান্ডের পত্রপত্রিকায় খবরটা প্রকাশিত হয়েছে। তবে এটা কতটা গুরুতর বা কী পর্যায়ে আছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। ৫০ বছর বয়সী এই ব্যাটসম্যান কিউইদের হয়ে ৭৭টি টেস্টে ৪৫.৩৬ গড়ে করেছেন ৫৪৪৪ রান। ওয়েবসাইট।