ক্যানসারে মৃত্যু ফার্ডিনান্ডের স্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসারের সঙ্গে লড়ছিলেন গত কিছুদিন ধরে। কিন্তু সেই লড়াইয়ে হেরে গেলেন রেবেকা ফার্ডিনান্ড। মরণব্যাধির কাছে হেরে না-ফেরার দেশে চলে গেলেন রিও ফার্ডিনান্ডের স্ত্রী। ম্যানচেস্টার ইউনাইটেডের এই সাবেক ইংলিশ সেন্টার ব্যাক এখন খেলেন কুইন্স পার্ক রেঞ্জার্সের হয়ে। কাল ক্লাবের ওয়েবসাইটেই এক বিবৃতিতে স্ত্রীর মৃত্যু সংবাদটা দিয়েছেন ফার্ডিনান্ড, ‘আমার জীবনসঙ্গী গত রাতে (পরশু) চলে গেছে। আমার প্রিয়তমা স্ত্রী রেবেকা ক্যানসারের সঙ্গে অল্প দিনের লড়াই শেষে লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালে মারা গেছে। আমার তিন সন্তানের জন্য সে দারুণ একজন মা ছিল। আমাদের স্মৃতিতে সে বেঁচে থাকবে চিরকাল।’
হাসপাতালে থাকার সময়টাতে রেবেকার তত্ত্বাবধানের জন্য ফার্ডিনান্ড ধন্যবাদ দিয়েছেন মার্সডেন হাসপাতাল কর্তৃপক্ষকে। এই দুঃসময়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর ক্লাব ও সতীর্থদের। পিএ স্পোর্টস।