ক্যানসারের চিকিত্সা শেষ হয়নি ভিলানোভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসারের চিকিত্সার জন্য আবার নিউইয়র্ক যাচ্ছেন টিটো ভিলানোভা। আজ রোববার ভিলাডেলিডের বিপক্ষে স্প্যানিশ লিগের ম্যাচটি শেষ করেই নিউইয়র্কের উদ্দেশে রওনা দেবেন বার্সা কোচ।এ বছরের শুরুতে ১০ সপ্তাহের জন্য নিউইয়র্ক গিয়েছিলেন টিটো ভিলানোভা। কয়েক দফা কেমোথেরাপি ও রেডিওথেরাপি নেওয়ার পর আবার বার্সেলোনায় ফিরেছিলেন গত এপ্রিলে। তবে এবার এত লম্বা সময়ের জন্য শিষ্যদের ছেড়ে থাকতে হবে না ভিলানোভাকে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আগামী রোববার এসপানিওলের বিপক্ষে ম্যাচের আগেই ন্যু ক্যাম্পে ফিরে আসতে পারবেন ৪৪ বছর বয়সী এই কোচ। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘চিকিত্সার জন্য এ সপ্তাহেই আবার নিউইয়র্ক যেতে হবে। তবে আমি এসপানিওলের বিপক্ষে ম্যাচটির আগেই ফিরে আসতে পারব বলে আশা করছি।’এবারের মৌসুমটা পুরোপুরি শেষ হওয়ার পরই আসলে নিউইয়র্ক যাওয়ার কথা ছিল ভিলানোভার। স্প্যানিশ লিগের শিরোপাটা নিশ্চিত হয়ে যাওয়ায় কিছুটা আগেই রওনা দিচ্ছেন তিনি।