ক্যানসারের ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরমে প্রাণ ওষ্ঠাগত। তবু নাকি অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণকারী অনেক খেলোয়াড় রাজি হচ্ছেন না রোদপ্রতিরোধক ক্রিম লাগাতে। সেই অনেকের মধ্যে আছেন পুরুষ টেনিসের এক নম্বর রাফায়েল নাদালও। কী করবেন, অভ্যাস নেই যে! কেউ কেউ যুক্তি দেখাচ্ছেন, প্রচন্ড গরমে ক্রিম গলে নেমে আসে চোখে। তাতে খেলার সময় আরও অস্বস্তি হয়। ওদিকে বিশেষজ্ঞরা বলছেন, ক্রিম না লাগানোয় বাড়ছে ত্বকের ক্যানসারের ঝুঁকি। জোকোভিচ তাই অস্বস্তিটুকু মেনে নিতে আবেদন জানিয়েছেন টুইট করে, আগে নিজেকে বাঁচাও সবাই। রয়টার্স।