ক্যানাভারোও যাচ্ছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালি বিশ্বকাপ দলের সদস্য জেনারো গাত্তুসো বিশ্বকাপ শেষে জাতীয় দলের জার্সিটা তুলে রাখার ঘোষণা দিয়েছেন কদিন আগে। ২০০৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারোও হাঁটতে চাইছেন একই পথে। চি ম্যাগাজিনকে তিনি বলে দিয়েছেন, বিশ্বকাপ শেষেই ইতালির জার্সিটা রেখে দেবেন সেলফে। এবারও অধিনায়কত্বের ব্যাটন তাঁর হাতে। ইতালির জার্সি গায়ে খেলেছেন দেশের ইতিহাসের সবচেয়ে বেশি ১৩৪টি ম্যাচ। ইতিহাসের একমাত্র ডিফেন্ডার হিসেবে জিতেছেন ফিফা বর্ষসেরা ফুটবলার অ্যাওয়ার্ড। বর্ণাঢ্য এই ক্যারিয়ারের শেষের ছবিটা দেখাতে গিয়ে ক্যানাভারো বলেছেন, ‘বিশ্বকাপ শেষেই বিদায় বলে দেব আমি। সত্যিই ইতালির জাতীয় দলটাকে মিস করব আমি।’ ওয়েবসাইট।